window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-PPT9VPR9JV'); মেডিকেল-ডেন্টাল-ভার্সিটি-এডমিশন

Wednesday, 17 March 2021

উৎপাড়নে শীর্ষ জেলা

উৎপাদনে কোন জেলা কি উৎপাদনে শীর্ষ অবস্থানে আছে সেটা মনে রাখতে গিয়ে রীতি মতো হিমশিম খেতে হয়। যদি ছন্দের মাধ্যমে মুখুস্ত রাখতে পারি তবে মন্দ টা কোথায়। নিচে একটা ছন্দ দিলাম- 

 উৎপাদনে শীর্ষ জেলা

ময়মনসিংহের সোনালী ধান;

রাজশাহীতে আম বাগান;

ভুট্টা লিচু দিনাজপুর;

পাবনায় নাই পেঁয়াজ চোর;

গোলাপ দিবে যশোর-

সয়াবিন সুপারির লক্ষীপুর

গম এনে ঠাকুরগাঁও গেলো দাদা ঠাকুর! 

ভালো আম আনতে নাটোর।

তুলা পাই ঝিনাইদহে, আলু পাই বগুড়ায়  -

চা বেশী মৌলভী বাজার, তামাক চাও তো যাও কুষ্টিয়ায়। 

পাট ও মশুর, ঐ দূর জেলা ফরিদপুর,

পেঁয়ারার জন্য যাও ফিরোজপুর।

আনারস ভালো টাঙ্গালীর 

আর কলা কাঁঠাল নরসিংদীর।

আদা - কমলা ভালো চাও তো দাদা-

যাও তবে রাঙ্গামাটি, 

ভোলা কিন্তু ভালো নারকেল আর তরমুজের ঘাঁটি।

জীববিজ্ঞান ভর্তি পরীক্ষার লিখিত অংশের সাজেশন

Friday, 5 March 2021

জীববিজ্ঞান ১ম পত্র -০২

 জীব বিজ্ঞান ১ম পত্র লিখিত প্রশ্নের সাজেশন-০২

আমরা জীব বিজ্ঞান ১ম পত্রের বিশ্ববিদ্যালয়ের ভর্তি লিখিত পরীক্ষার জন্য নোট দুটি অংশ করে দিব। প্রথম অংশে থাকবে ১ম থেকে ৬ষ্ট অধ্যায় পর্যন্ত। আর দ্বিতীয় অংশে থাকবে ৭ম হতে দ্বাদশ পর্যন্ত। সহজে নোট পেতে গুগলে esoshiki24 সার্চ দিলেই পেয়ে যাবে। 

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভদ

প্রশ্নগুলোর উত্তর করোঃ

  1. সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন

  2. সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন

  3. পামফার্ন কী

  4. নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখ

  5. রুট টিউবার কী

  6. দ্বিনিষেক কী

  7. মাইক্রোস্পোরোফিল/মেগাস্পোরোফিল কী

  8. পুস্প সংকেত ও পুস্প প্রতীক কী

  9. একবীজ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লিখ

  10. স্পাইকলেট/ক্যারিওপসিস কী

  11. Imbricate aestivation ও vaxillary aestivation বলতে কী বোঝায়/ পার্থক্য

  12. Poaceae/ Malvaceae গোত্রের বৈশিষ্ট্য

  13. পুস্পসংকেত লিখঃ ধান, জবা, মূলা, বাবলা

  14. বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কী

  15. মাতৃঅক্ষ ও পুস্পপুট বলতে কী বোঝায়

  16. Poaceae / Malvaceae গোত্রের ৪ টি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও তাদের অর্থনৈতিক গুরুত্ব

এক কথায় উত্তর করোঃ

  1. দেঁড়স/জবা/ধান/শিম/তামাক কোন গোত্রের

  2. ক্ষুদ্রাকৃতির আবৃতবীজী / বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজি উদ্ভদের নাম কি

  3. সবচেয়ে বড় শুক্রানু পাওয়া যায় কোন উদ্ভিদে কোথায়

  4. বর্তমান বিশ্বে সর্বাধিক উচ্চ বৃক্কের নাম কি ও কোথায় পাওয়া যায়

  5. কোন গোত্রের উদ্ভিদের পরাগধানী বৃক্কাকৃতির

  6. সাইকাসের পাতায় কোন ধরনের টিস্যু বিদ্যমান

  7. অনিয়ত বর্ধনশীল মঞ্জুরীদন্ডযুক্ত পুস্প মঞ্জুরীকে কি বলে

  8. যে ফল পাকলে নিচ থেকে উপর বরাবর ফেঁটে যায় তাকে কি বলে

  9. জবা/ধান/বার্লি/গম/দেঁড়শ এর বৈজ্ঞানিক নাম লিখ

  10. এক প্রকোষ্ট ও একটি মাত্র বীজযুক্ত ফলকে কি বলে

  11. নগ্নবীজি উদ্ভিদের সস্য কি ধরনের (মনে আছে? শুধু মাত্র পর্দাশীল (আবৃতবীজি) উদ্ভিদের সস্যে ট্রিপ্লয়েড সস্য পাওয়া যায় বলছিলাম। এখানে দেখে নিতে পারো 👉)

  12. পেন্টামেরাস পুস্প কোন গোত্রের উদ্ভিদের

  13. কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কন্ঠকিত

টিস্যু ও টিস্যুতন্ত্র

প্রশ্নগুলোর উত্তর করোঃ

  1. মেটা জাইলেম ও প্রোটোজাইলেম কী

  2. মজ্জারশ্মি কী

  3. এন্ডার্ক ও এক্সার্ক কী

  4. মেরিষ্টেম কী

  5. পরিচক্র কী

  6. বহিঃস্টিলীয় অঞ্চল কী

  7. একটি একবীজ/দ্বিবীজ পত্রী উদ্ভিদের কান্ডের অন্তর্গঠন সনাক্তকারী বৈশিষ্ট্য লিখ

  8. হাইডাথোড ও স্টোমাটার মধ্যে পার্থক্য কী

  9. এপিব্লেমা কী

  10. পেরিডার্ম ও প্রোটোডার্ম কী 

  11. শীর্ষস্থ ভাজক টিস্যু বলতে কী বোঝায়

  12. সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলতে কী বোঝায়

  13. ভাস্কুলার বান্ডল কী

  14. প্রোক্যাম্বিয়াম কী

  15. সেকেন্ডারী বৃদ্ধি কী

  16. সরল টিস্যু ও জটিল টিস্যু বলতে কী বোঝায়

  17. জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর পার্থক্য 

  18. নিবেশিত ভাজক টিস্যু কী/ভাজক টিস্যুর ৪টি বৈশিষ্ট্য ও কাজ লিখ

  19. টিস্যু কী/ পরিবহন টিস্যু কী

  20. মূল ও কান্ডের গঠনের পার্থক্য লিখ

  21. ক্যাম্বিয়াম কী

  22. স্টিলি কী/অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশগুলো লিখ

এককথায় উত্তর করোঃ

  1. সীভপ্লেট থাকে কোন কোষ থাকে/ পাতায় কোনধরনের টিস্যের বিভাজন হয়/ কোন ধরনের টিস্যর বিভাজনে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়

  2. কোন টিস্যু থেকে রাবার পাওয়া যায়

  3. ক্যাম্বিয়াম কোন দরনের টিস্যু

  4. ফেলেম, ফেলোজেন এবং ফেলোডার্ম কে একত্রে কি বলে

  5. কাঠের প্রধান উপাদান কি

  6. পাটের আঁশে কোন ধরনের টিস্য থাকে

  7. মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে

  8. বড় বড় বায়ু কুঠুরি যুক্ত প্যারেন কাইমা টিস্যুকে কি বলে

  9. মূলের বহিরাবরণ কে কি বলে/ পাতার ক্লোরেন কাইমাকে কি বলে

  10. উদ্ভিদের বায়বীয় মূলে কোন টিস্যু থাকে

  11. কর্ক ক্যাম্বিয়াম কি/ কর্ক টিস্যু সৃষ্টিকারী ক্যাম্বিয়ামকে কি বলে

  12. উদ্ভিদের বাকল তৈরি হয় কোন টিস্যু থেকে

  13. স্ক্লেরেনকাইমা টিস্যু প্রাচীরে কী জমা হয়

  14. কচুরিপানায় কোন টিস্যু বিদ্যমান

  15. সরুগর্ভযুক্ত ভেসেল কোষের নাম কি

  16. স্ক্লেরেনকাইমা টিস্যু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে তাকে কি বলে

  17. পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশকে কি বলে

  18. পত্ররন্ধ্র কি

  19. বিশেষ ধরনের ট্রাইকোম কে কি বলে

  20. মেটাজাইলেম পরিধির দিকে আর প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত হলে তাকে কি বলে

  21. জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে কি বলে

উদ্ভিদ শারীরতত্ব

প্রশ্নগুলোর উত্তর করোঃ

  1. লেন্টিকুলার প্রস্বেদন কী

  2. ETS বলতে কী বোঝায়

  3. আত্মীকরণ অঞ্চল বলতে কী বোঝায় / ফটোরেসপিরেশন কী

  4. C3 ও C4উদ্ভিদ বলতে কী/ চারটি পার্থক্য লিখ

  5. উদ্ভিদের মাইক্রো মৌল/ অত্যাবশ্যকীয় মৌলগুলো কি কি

  6. শ্বসন বস্তু কী/ গ্লাইকোলাইসিস কী

  7. ফটোফসফোরাইলেশন কী/ চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশন এর পার্থক্য লিখ ৪টি

  8. ফটোফসফোরাইলেশন ও অক্সিডিটিভফসফোরাইলেশন এর পার্থক্য লিখ ৪ টি

  9. ক্রেবস চক্র কী

  10. সালোকসংশ্লেষণে O2 এর উৎস কী প্রমাণ করো

  11. সক্রিয় ও নিস্ক্রিয় পরিশোষনের মধ্যে ৪ টি পার্থক্য লিখ

  12. ডোনান সাম্যাবস্থা কী/ক্রাঞ্জ এনাটমি কী

  13. সালোকসংশ্লেষণের বিক্রিয়াটি লিখ ও এর প্রয়োজনীয়তা উল্লেখ করো / শ্বসনের রাসায়নিক বিক্রিয়াটি লিখ ও এর প্রয়োজনীয়তা উল্লেখ করো

  14.  ফটোলাইসিস অব ওয়াটার বলতে কী বোঝায়

  15. PS-I ও PS-II কী

  16. C3 চক্র/ C4 চক্র কী

  17. ভ্যান নীলের পরীক্ষা বর্ণনা কর

  18.  বাস্পমোচন ও বাস্পীভবন কী

  19. R.Q কী?  এটি কিভাবে হিসাব করা হয়

  20. পত্ররন্ধ্রের ৩ টি কাজ লিখ

  21. সালোকসংশ্লেষণ হার কী? এটি কিভাবে হিসাব করা হয়

Sunday, 28 February 2021

যেকোনো সার্জারির আগে নির্ধারিত সার্জারির দিনে রোগীকে খালি পেটে থাকার নির্দেশনা দেওয়া হয়। এর কারণ কী?

যেকোনো সার্জারির আগে নির্ধারিত সার্জারির দিনে রোগীকে খালি পেটে থাকার নির্দেশনা দেওয়া হয়। এর কারণ খাদ্যের কণা যাতে পেট থেকে Aspiration হয়ে শ্বাসনালীতে আটকে গিয়ে শ্বাসের ক্রিয়া বন্ধ না হয়ে যায়, বা ফুসফুসে চলে গিয়ে সংক্রমণের কারণ না হয়(aspiration pneumonitis), তাই এই উপবাসের সাবধানতা নেওয়া হয়।

এটা ভালোভাবে বুঝতে হলে আমাদের রোগীকে Anaesthesia দেওয়ার প্রক্রিয়াটা জানতে হবে।

রোগীকে প্রথমে নিশ্বাসের মাধ্যমে অক্সিজেনের সাথে মিশিয়ে Inhalational Anaesthetic Agent দেওয়া হয়। তার সাথে চলে কড়া ঘুমের ওষুধ। এতে রোগী অচৈতন্য হয়ে যান, এবং শরীর অবশ ও অসার হয়ে গিয়ে Anaesthesia প্রক্রিয়ার চলন শুরু হয়। এবার এই anaesthesia কে টিকিয়ে রাখতে রক্তের মাধ্যমে intravenous anaesthetic agent দেওয়া হয় - যাতে অবশ ও অসার অবস্থা দীর্ঘস্থায়ী হয়।

এবার কাটাকুটি করা যেতে পারে তো, না কি? রোগীর তো আর ব্যথা লাগবে না!

না, এখনও দুটো কাজ বাকি আছে -

(Endotracheal Intubation)

  1. শরীরের মাংসপেশীর একটা স্বাভাবিক tone থাকে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সেটা খানিকটা সংকোচনের অবস্থায় থাকে। এ অবস্থায় কাটাকুটি করতে গেলে সমস্যা, তাই, রোগীকে muscle relaxant দিতে হবে। এতে মাংসপেশী শিথিল হবে। কিন্তু মাংসপেশী শিথিল হলে নিশ্বাসের প্রক্রিয়া বজায় রাখে যে সব মাংসপেশী - সেইগুলো তো শিথিল হয়ে কাজ বন্ধ করে দেবে! তখন রোগী শ্বাস আটকে মারা যেতে পারেন। প্রথমে যে অক্সিজেন দেওয়া হয়েছিল, সেটা যতক্ষণ (খুব বেশিক্ষণ নয়) রক্তে থাকবে, ততক্ষণ তিনি সুস্থ থাকবেন, এবং তার মধ্যেই রোগীর গলায় নল ঢুকিয়ে endotracheal intubation করে দিতে হবে। এতে রোগী নিজে নিজে নিশ্বাস নিতে না পারলেও ফুসফুসে বাইরের থেকে অক্সিজেন সরবরাহ করা যাবে। তাই muscle relaxant দেওয়ার সাথে-সাথেই রোগীকে intubation করে দিতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে দিতে হবে।
  2. কিন্তু গলায় কিছু ঢুকলে সঙ্গে সঙ্গে কাশি পাবে আর সেটা বার হয়ে আসার কথা, তাই না? Intubation এর নল গলায় কি করে ঢুকবে? কিন্তু এই ক্ষেত্রে রোগীর কাশি পাবে কিন্তু কাশি হবে না - কারণ muscle relaxant এর প্রভাবে তাঁর গলার মাংসপেশীর সংকোচন বন্ধ করা আছে। এমন কি, anaesthetic agent এর দরুণ তাঁর মস্তিষ্ক এটা অনুভব করতেই পারবে না যে গলায় কিছু প্রবেশ করানো হচ্ছে, অতএব কাশি পাওয়ার প্রশ্ন উঠছে না।

(Endotracheal Tube)

তা intubation করা হলে শ্বাসনালী প্রায় পুরোটাই আটকে যায় সাধারণত। কিন্তু তাও পাকস্থলীর থেকে খাবার উঠে তা গলার মাধ্যমে ফুসফুসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রোগীকে না খাইয়ে রাখা হয় - পেটে খাদ্যের কণা না থাকলে আর সে ভয়ও থাকে না। এ ছাড়াও অসার করার এবং মাংসপেশী শিথিল করার ওষুধের কার্যক্ষমতা তো অপরিমিত নয়, তারও শেষ আছে, একবার muscle relaxant বা anaesthetic agent দেওয়া ও তার কার্যক্ষমতা শেষ হওয়া এবং আবার নতুন করে সব দেওয়ার মধ্যের সময়ে খাদ্যবস্তু গলায় উঠে এলে রোগী শ্বাস আটকে মারাও যেতে পারেন। তাই এই ব্যবস্থা।

তবে, বিভিন্ন খাদ্যবস্তুর সাথে তা খাওয়ার পর সময়ের কত ব্যবধানে অস্ত্রোপচার করা হবে, তার হেরফের আছে। সাধারণত কঠিন অথচ হাল্কা খাদ্যবস্তুর ক্ষেত্রে ৬ ঘন্টা, অস্বচ্ছ তরলের ক্ষেত্রে ৪ ঘন্টা; স্বচ্ছ তরল, স্তন্যদুগ্ধ ও জলের ক্ষেত্রে ২ ঘন্টা ও ভারী খাবারের ক্ষেত্রে ৮-১২ ঘন্টা। কোন খাবার কতক্ষণ পাকস্থলীতে থাকছে, এটা তার উপর নির্ভর করে।

বলা বাহুল্য যে আপৎকালীন অস্ত্রোপচারে(যেমন পথ দুর্ঘটনা ইত্যাদি) তো রোগী আগে থেকে উপবাস করে আসেন না, তাই অন্য পন্থা নিতে হয়।

  1. Ryles Tube এর মাধ্যমে খাবার পাকস্থলী থেকে বার করা যেতে পারে।
  2. এরপর যখন শ্বাসনালীতে নল ঢোকানোর সময় আসে, তখন প্রথমে গলায় চাপ দিয়ে খাদ্যনালী আটকে খুব দ্রুত শ্বাসনালীতে Laryngeal Mask Airway নামক বিশেষ নল ঢুকিয়ে দিতে হয়। এই পদ্ধতিকে Rapid Sequence Intubation বলে, এবং কখনও কখনও অতি স্থূলকায় বা গর্ভবতী রোগীর ক্ষেত্রেও এটা করা হয়, কারণ এঁদের গলায় খাদ্যবস্তু উঠে আসার সম্ভাবনা বেশি থাকে।

(Laryngeal Mask Airway)

আশা করি বোঝাতে পারলাম।

এবার একটা কথা - Anaesthesia না করলে কী হবে? এত হাঙ্গামা না করে রোগীকে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে অস্ত্রোপচার করাই না কেন - পরে শুধু ব্যথার জন্য কড়া ওষুধ দিয়ে? যদি রোগী অস্ত্রোপচারের ব্যথা অনুভব করতে পারেন, তবে কী হবে?

অত তীব্র ব্যথা যদি দেহে অনুভূত হয় তবে প্রচুর পরিমাণে adrenaline ক্ষরণ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া প্রথমে অস্বাভাবিক রকম বেড়ে যাবে এবং রক্তচাপ অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাবে। হৃদযন্ত্র আগে থেকেই রোগগ্রস্ত থাকলে বা না থাকলেও এর ফলেই Arrhythmia হয়ে মৃত্যু হতে পারে। তা যদি না ড়য়, তবে এই increased sympathetic discharge কে ঠেকাতে পাশাপাশি parasympathetic discharge বৃদ্ধি পাবে - এবং সেটা যে পরিমাণে হবে, তাতে হৃদযন্ত্রের ক্রিয়া কমতে কমতে স্বাভাবিক হওয়ার বদলে একেবারে থেমে যাবে, রক্তচাপ নেমে যাবে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে রক্তচলাচল ব্যহত হয়ে রোগী মারা যাবেন। 

Anaesthesia প্রচলন হওয়ার পূর্ববর্তী যুগে অধিকাংশ রোগীই অস্ত্রোপচারের টেবিল থেকে আর ফিরতেন না - তার এই প্রধান কারণ - প্রচলিত ধারণা অনুযায়ী Antibiotics এর অভাবে সংক্রমণ হয়ে মৃত্যু হওয়ার জন্য রোগী অস্ত্রোপচারের পর অবধি বাঁচলে তবে তো! এমন কি, এই ব্যথার দুশ্চিন্তায় অনেকে আতঙ্কে হৃদযন্ত্র বন্ধ হয়ে অস্ত্রোপচারের আগেই মৃত্যু বরণ করতেন! আজও তেমন তীব্র ব্যথা হলে মানুষের মৃত্যু হয় - যেমন, রেল দুর্ঘটনায় হাত-পা কাটা যাওয়া, বা পথ দুর্ঘটনায় শিরদাঁড়া ভেঙে যাওয়া - তখন neurogenic shock থেকে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু ঠেকানোর জন্য কিছুই করা যায় না। হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা, আশপাশের মানুষ ছুটে আসার আগেই সাধারণত দেখা যায় যে হতভাগ্য আক্রান্ত ব্যক্তিটি পরপারে যাত্রা করেছেন!

Wednesday, 24 February 2021

জীব বিজ্ঞান ১ম পত্র (Updated) (লিখিত)

জীব বিজ্ঞান ১ম পত্র লিখিত প্রশ্নের সাজেশন-০১

আমরা জীব বিজ্ঞান ১ম পত্রের বিশ্ববিদ্যালয়ের ভর্তি লিখিত পরীক্ষার জন্য নোট দুটি অংশ করে দিব। প্রথম অংশে থাকবে ১ম থেকে ৬ষ্ট অধ্যায় পর্যন্ত। আর দ্বিতীয় অংশে থাকবে ৭ম হতে দ্বাদশ পর্যন্ত। সহজে নোট পেতে গুগলে esoshiki24 সার্চ দিলেই পেয়ে যাবে। 

 কোষ ও কোষের গঠন

প্রশ্নগুলোর উত্তর দাওঃ

  1. আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য

  2. আবরণীযুক্ত অঙ্গানুসমূহ কি কি

  3. কোষ মতবাদ কী

  4. অটো গ্রাস কী

  5. অপেরন কী

  6. প্লাসমোডেসমাটা কী ও কোষরস কী

  7. জীবনের ভৌতভিত্তি কোনটি ও কেন

  8. গ্লাইকো ক্যালিক্স

  9. প্রোটিন কারখানা বলা হয় কাকে এবং কেন

  10. ইউনিট মেমব্রেন কী

  11. প্রোটোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয় কেন

  12. মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন ও এর কাজ

  13. গলগিবস্তু কে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন এবং এর কাজ কী

  14. লাইসোজাইমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন

  15. সেন্ট্রাল ডগমা কী

  16. নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের পার্থক্য

  17. মাইসেলি কী

  18. ট্রান্সেলেশন ও ট্রান্সক্রিশনের পার্থক্য

  19. টনোপ্লাস্ট কী

  20. মাইসেলি ও মাইক্রোফাইব্রিল কী

  21. পেপটাইড ও গ্লাইকোসাইটিক বন্ধনের পার্থক্য

  22. কোডন কী

  23. প্লাজমামেমব্রেন কী আর ক্রোমোজোমের রাসায়নিক গঠন

  24. ডিএনএ ও আরএনএ এর পার্থক্য

  25. ডিএনএ ও আরএনএ এর উপাদান

  26. পিউরিন ও পাইরিমিডিন বেস এর পার্থক্য

  27. অ্যালিউরোপ্লাস্ট কী

  28. অনুলিপন কী, কত প্রকার আর কাকে বলে

  29. পেলিকল কী

  30. বিপাকীয় নিউক্লিয়াস কী

এক কথায় উত্তর করোঃ

এক কথায় উত্তর করার জন্য আমার বিশেষ কোনো প্রশ্ন দেওয়ার প্রয়োজন হবে না। উপরের দেওয়া প্রশ্নগুলো পারলে- আমি আশা করি, ইনশা~আল্লাহ, তোমরা এক কথায় উত্তর করার প্রশ্নগুলোও পারবে। তারপরও কয়েক টা আলাদা প্রশ্ন দিচ্ছি। যদিও তোমরা এগুলো জানো আশা করি। 

  1. Cell শব্দের প্রবর্তক কে

  2. প্রাণীকোষের আবরণের নাম

  3. ক্রোমোসোমের দুই বাহুকে সংযোগকারী কুঞ্চিত স্থান এর নাম কি

  4. কোষের প্রাণকেন্দ্র

  5. কোষপ্রাচীরের প্রধান উপাদান

  6. কোষ ঝিল্লি কয় ধরনের

  7. কোষ ঝিল্লি এর সকল ধরনের মডেল প্রবর্তক এর নাম

  8. কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক

  9. কোন ধরনের প্রোটোপ্লাস্ট এর কাজ কি

  10. আদি কোষের ডিএনএ অবস্থানকারী স্থানের নাম

  11. রাইবোজোমের সাবইউনিট 

  12. বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্টের প্রাপ্তিস্থান 

  13. প্রোটিন তৈরির কাঁচামাল 

  14. টনোপ্লাস্ট কি

কোষ বিভাজন

প্রশ্নগুলোর উত্তর দাওঃ

  1. প্রান্তীয়করণ কী

  2. কোষচক্র কী

  3. ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কী

  4. মায়োসিস ও মাইটোসিস এর চারটি করে পার্থক্য আর উভয়ের তিন টি করে  গুরুত্ব লিখ

  5. ইন্টারকাইনেসিস কী

  6. ক্রসিংওভার ও কায়াজমার পার্থক্য

  7. ক্রসিং ওভারের গুরুত্ব

  8. অ্যামাইটোসিস কী

  9. ইন্টারফেজ কী ও এর গুরুত্ব

  10. বাইভেলেন্ট কী আর টেট্রাড বলতে কী বুঝায়

এক কথায় উত্তর করোঃ

  1. কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ের নামের বাংলা অর্থ আর বিভিন্ন পর্যায়ে ক্রোমোজোমের অবস্থান

  2. মায়োসিস এর বিভিন্ন পর্যায়ে বিশেষ ঘটনা সমূহ (আলাদা ভাবে প্রশ্ন আসতে পারে)

  3. কোষ চক্রের কোন পর্যায়ে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে

  4. প্রোফেজে পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কতটি ক্রোমাটিড উৎপন্ন করে

  5. কোষ বিভাজনের স্বাভাবিক চক্র বিনষ্ট হয় কেন

  6. কোষ বিভাজন ত্বরান্বিত করে কোন টি

  7. বাইভেলেন্ট কি

কোষ রসায়ন

প্রশ্নগুলোর উত্তর দাওঃ

  1. কার্বোহাইড্রেট/প্রোটিন/লিপিড কী

  2. মনো স্যাকারাইড কী

  3. প্রোটিন ও লিপিডের পার্থক্য

  4. তেল ও চর্বির পার্থক্য

  5. এনজাইম কী

  6. অ্যামিনো এসিড কী ও প্রোসথেটিক গ্রুপ কি

  7. প্রোটিনের ৪ টি বৈশিষ্ট্য

  8. রিডিউসিং স্যুগার কি

  9. রাইবোজ আর ডি-অক্সিরাইবোজের পার্থক্য

  10. সুকরোজ অবিজারক শর্করা কেন

  11. সকল এনজাইম প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম নয় কেন

  12. অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের নামসমূহ

  13. এলডিএল ও এইচডিএল কী

এক কথায় উত্তর করোঃ

এখান থেকে এক কথায় প্রশ্ন আসতে পারে বেশী। তাই আমার দেওয়া প্রশ্নগুলো ছাড়াও বিভিন্ন প্রশ্ন দেখে নিবে।

  1. প্রোটিনের গাঠিনক মূল একক

  2. কার্বোহাইড্রেট এর গাঠনিক মূল একক

  3. বিভিন্ন ধরনের প্রোটিনের প্রাপ্তিস্থান 

  4. বিভিন্ন এনজাইমের ব্যবহার 

  5. উদ্ভিদদেহে কোন ধরনের গ্লুকোজ থাকে/ প্রাণীদেহে কোন ধরনের গ্লুকোজ থাকে 

  6. লিপিডকে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়

  7. অ্যালডোট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোস এর উদাহরণ

  8. স্টেরয়েড এ OH- / -SH থাকলে নাম কি হয়

  9. কোন কোলেস্টেরল খারাপ

  10. কনজুগেট প্রোটিন কি

  11. চোখের ছানি অপসারণে কোন এনজাইম ব্যবহার হয়

  12. মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত গলাতে কোন এনজাইম ব্যবহার হয়

  13. চুলে কোন প্রোটিন, ডিমের সাদা অংশে কোন প্রোটিন, চালে কোন প্রোটিন, গমের বীজে, সরিষা বীজ অংকুরোদগম কালে কোন প্রোটিন পাওয়া যায়

অণুজীব

প্রশ্নগুলোর উত্তর করোঃ

  1. সায়ানোফায/ব্যাক্টেরিওফায বলতে কী বোঝায়

  2. ভাইরাস কে সত্তা বলা হয় কেন***

  3. ইমার্জিং ভাইরাস কী

  4. লাইটিক চক্র বলতে কী বোঝায়

  5. হোমোরেজিক ডেঙ্গু বলতে কী বোঝায়

  6. HIV ও AIDS এর পূর্ণরূপ কী

  7. ডেঙ্গু জ্বরের পোষক ও জীবাণুর বৈজ্ঞানিক নাম, / ডেঙ্গুজ্বরের কারণ, প্রতিকার, লক্ষণ

  8. ডিএনএ ও আরএনএ ভাইরাসের মধ্যে ৪টি করে পার্থক্য

  9. কলেরা, ম্যালেরিয়া, হাম এর জীবাণুর নাম 

  10. ক্যাপসিড কী/ প্লাসমিড কী

  11. ভাইরাস ও ব্যাকটেরিয়ার ৪ টি পার্থক্য

  12. যক্ষা, ধনুস্টংকার, লেপরসী, ডিফথেরিয়া, আলুর বিলম্বত ধ্বসা রোগ এর জীবাণুর নাম

  13. DPT কী

  14. ম্যালেরিয়ায় রক্তাল্পতা দেখা দেয় কেন/ ম্যালেরিয়া রোগের উপসর্গ/ ম্যালেরিয়ার জ্বরের কারণ, লক্ষন, প্রতিকার

  15. ম্যালেরিয়া পরজীবির যৌন জনন কোথায় ঘটে

  16. এরিথ্রোসাইটিক সাইজোগনি কী

  17. এক্সফ্ল্যাজেলেশন কী

  18. অ্যামিবয়েড ট্রপোজয়েট কী

এক কথায় উত্তর করোঃ

  1. চিকনগুনিয়ার বাহক কি

  2. মানুষের অন্ত্রে ভিটামিন উৎপন্ন করে কোন ব্যাকটেরিয়া

  3. ধানের পাতার ধ্বসা রোগের কারন কি

  4. প্যাপিলোমা ভাইরাস কি

  5. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান কি/ ছত্রাাের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি

  6. সায়ানো ব্যাকটেরিয়া নীল কেন

  7. ব্যাকটেরিয়ার ক্রোমোজোম সংখ্যা কত

  8. ওয়াটার ব্লুম তৈরি হয় কেন

  9. প্লাসমোডিয়াম ভিভাক্স এর জীবনচক্রে আক্রমণকারী দশা কোন টি

  10. স্পোরোজয়েট কোথায় হয়

  11. পাটের আঁশ ছাড়াতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার হয়

  12. Plasmodium এর জীবনচক্রে কোথায় মায়োসিস হয়

শৈবাল ও ছত্রাক

প্রশ্নগুলোর উত্তর করোঃ

  1. জোস্পোর/অ্যাপ্লানোস্পোর কী

  2. হোল্ডফাস্ট কী

  3. পাইরিনয়েড কী

  4. পামেলা দশা কী

  5. Ulothrix sp. এর জীবনচক্রে কোথায় মায়োসিস হয়

  6. সিনোবিয়াম কী/ হস্টোরিয়াম কী/ হরমোগোনিয়াম কী/ রাইজোফর্ম কী/ হাইফি কী

  7. ফ্রুটিকোজ লাইকেন কী

  8. সিনোসািটিক দশা কী (এটার সাথে বিভিন্ন শব্দ জুড়ে দিয়ে প্রশ্ন আসতে পারে)

  9. মাইকোরাইজাল ছত্রাক বলতে কি বোঝায়

  10. পেনসিলিয়াম কে নীল ছত্রাক বলে কেন

  11. লাইকেন কী ও এর দুটি বৈশিষ্ট্য / লাইকেন কিভাবে উপকৃত হয়

  12. Fructification কী

  13. পার্থেনোজেনেসিস কী

  14. ওয়াটার ব্লুম কীভাবে সৃষ্টি হয়

  15. ছত্রাক সালোকসংশ্লেষণে নিস্ক্রিয় কেন

এক কথায় উত্তর করোঃ

  1. অ্যাগারিকাস ছত্রাক কোন বিভাগের অন্তর্গত

  2. Camdidiasis রোগের জীবাণুর নাম

  3. অ্যাগারিকাস এর পাইলিয়াসের নিচের দিকে ঝুলন্ত অবস্থায় পর্দার ন্যায় অংশের নাম কি

  4. শৈবাল ও ছত্রাকের মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরনের সৃষ্ট উদ্ভদকে কি বলে

  5. পরিবেশ দূষণের নির্দেশক হিসেবে কাজ করে কোনটি

  6. পরিবেশ থেকে খাদ্য সংগ্রহকারী হাইফাকে কি বলে

  7. হাইফার প্রস্থ প্রাচীরকে কি বলে

  8. Oedogonium শৈবাল মাছে কোন রোগ সৃষ্ট করে

  9. জুস্পোরের ফ্ল্যাজেলা কয়টি

  10. গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরে আগুন জ্বলতে দেখা যায় কেন

  11. বিভিন্ন ধরনের শৈবালের সঞ্চিত খাদ্য

  12. পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে কি বলে

  13. বিভিন্ন জায়গায় জন্মানো শৈবালের নাম

  14. পাইরিনয়েড এর অবস্থান কোথায়

  15. শৈবাল খাদ্য তৈরি করতে পারে কেন

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা

প্রশ্নগুলোর উত্তর করোঃ

  1. প্রোথ্যালাস বলতে কী বোঝায়

  2. ফলস ইন্ডুসিয়াম কী

  3. টেরিস কেনো টেরিডোফাইট

  4. সার্সিনেট ভার্নেশন কী/সোরাস কী

  5. ক্রোজিয়ার কী/ স্টোমিয়াম কী

  6. প্রোটোনেমা কী

  7. গ্যামিটোফাইট ও স্পোরোফাইটের মধ্যে ৪ টি পার্থক্য

  8. টেরিসের ৪ টি বৈশিষ্ট্য

  9. হেটারোমরফিক জনুক্রম কী

  10. ব্রায়োফাইট উভচর কেন

এক কথায় উত্তর করোঃ

  1. মুকুলাবস্থায় ফার্নের পাতার বিন্যাসকে কি বলে

  2. রিকশিয়া এর স্ত্রী জননাঙ্গের নাম কি / রিকশিয়া এর শুক্রানুর ফ্ল্যাজেলা কয়টি

  3. স্পোরোঞ্জিয়ামের গুচ্ছকে কি বলে

  4. সানফার্ন কি

  5. ফার্নের পাতাকে কি বলে

  6. প্রোথ্যালাস কি

  7. টেরিসের শুক্রানুতে কয় ফ্ল্যাজেলা

গণিতের সকল সূত্রঃ

▶️বীজগাণিতিক সূত্রাবলী 1.📷 (a+b)²= a²+2ab+b² 2.📷 (a+b)²= (a-b)²+4ab 3.📷 (a-b)²= a²-2ab+b² 4.📷 (a-b)²= (a+b)²-4ab 5.📷 a² + b²= (a+b)²-2a...