আচ্ছা ক্যালকুলেটর ছাড়া লগের অঙ্কগুলো করতে তো রীতিমতো হিমসিম খেতে হয় তাই না? চলো আজ, ক্যালকুলেটর ছাড়া pH ও pOH নির্ণয় করে দেখি-
১. pH+pOH=14
২. মনোপ্রোটিক অম্লের জন্য দশমিকের পর "১" বিশিষ্ট অংকের জন্য দশমিকের পর কতটি অঙ্ক থাকবে তা দেখতে হবে। যতটি অঙ্ক থাকবে সেটি হবে তার pH। যেমনঃ
0.01M HCl এর pH কত? উত্তরঃ 2
0.005 M H2SO4 এর [H+]= 0.005*2=0.01
সুতরাং pH= 2 (কারণ H+ ২ টা)
৩. দশমিকের পর যদি "১" ব্যতীত অন্য সংখ্যা থাকে তবে
ph= দশমিকের পর যত অঙ্ক-(শেষ অঙ্ক*০.১৫)
যেমনঃ 0.002M HNO3 এর pH কত?
সমাধানঃ pH= 3-(2*0.15)
=2.7
কেন এমন হলো তার ব্যাখ্যা জানতে চাইলে কমেন্ট করো।
No comments:
Post a Comment