সৃষ্টির নিয়মেই - কাউকে অতিরিক্ত বিরক্ত করা ভাল নয়। এতে করে সে হিংস্র হয়ে ওঠে। যদি তুমি তার কন্ট্রোল নিতে পার তবে সেটা ভিন্ন কথা৷ একই ভাবে ক্লোরোফরম কে না জেনে না বুঝে বিরক্ত করা মোটেও ঠিক কাজ নয়৷ কারণঃ ক্লোরোফরম-
জারণে মারে, প্রতিস্থাপনে কাঁদায়-
ঘনীভবনে ঘুমায় আর বিজারণে জ্বালায়।
অর্থাৎ
ক্লোরোফরমকে জারণ করলে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন হবে। ফসজিন গ্যাস মানুষকে শ্বাসরোধ করে মারে।
প্রতিস্থাপন করলে কাদুনে গ্যাস পাওয়া যায়, যা মানুষকে কাদায়।
ঘনীভবন করলে ক্লোরিটোন উৎপন্ন হয় যা চেতনানাশক হিসেবে কাজ করে। অর্থাৎ ঘুমায়।
বিজারণ করলে মিথেন গ্যাস উৎপন্ন হয় যা জ্বালানী হিসেবে ব্যবহার হয়।
Wow✌️✌️
ReplyDeleteধন্যবাদ। নোটগুলো ভালো লাগলে শেয়ার করো। ফলো করে পাশে থেকো। এগিয়ে যাও-
Deleteশুভ কামনা❤️