window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-PPT9VPR9JV'); মেডিকেল-ডেন্টাল-ভার্সিটি-এডমিশন: জীববিজ্ঞানঃ এসো জেনে নেই হ্যাপ্লয়েড-ডিপ্লয়েড-ট্রিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ

Friday, 12 February 2021

জীববিজ্ঞানঃ এসো জেনে নেই হ্যাপ্লয়েড-ডিপ্লয়েড-ট্রিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ

একজন বন্ধু অনুরোধ জানাল - কোন টা হ্যাপ্লয়েড, কোন টা ডিপ্লয়েড এটা নিয়ে নোট দিতে। প্রশ্ন টা করার জন্য ধন্যবাদ❤️। প্রশ্ন টা করছিল এখানে 👉রসায়নঃ বিকারকের পরিচিতি এবং ব্যবহার,

সকালে দেওয়া নোট ৬০ ও ১০০ দিয়ে যত ঝামেলা দেখতে ক্লিক করো এখানে 👉জীববিজ্ঞান: ৬০ ও ১০০ দিয়ে যত ঝামেলা ভার্সিটি, মেডিক্যাল, ডেন্টাল ভর্তিপরীক্ষার জন্য

  কোন টা হ্যাপ্লয়েড, কোনটা ডিপ্লয়েড, কোন টা ট্রিপ্লয়েড কোষ,  এসব মনে রাখতে আমাদের স্বভাবতই রীতি মতো হিমশিম খেতে হয়।  যদি শিখি ছন্দে-দ্বন্দে-আনন্দে, তাইলে তো আরও ভালোই। আমরা তামশা করে শিখব। তাই এটা হবে "এমনি শিখি" অর্থাৎ এসো মজা নিয়ে শিখি। 

শুরু করছি-

১. প্রাইমারী স্পার্মাটোসাই স্পোরোফাইটিক উদ্ভিদকে বলল- তুমি, আমি, দেহকোষ আর জাইগোট, আমরা মিঙ্গেল (2n), ওরা সিঙ্গেল (n)। 

(এটা কষ্ট করে মুখুস্ত করার কোনো দরকার নাই৷ বন্ধুদের সাথে Fun করতে করতে কয়েক জায়গায় বললে এমনিতে মুখুস্ত হয়ে যাবে। দেখা যাবে - কেলাইলেও ভুলবে না😆।)

ওপরের বাক্যটিতে দেখ, চারজন মিঙ্গেল (2n) আর আমরা সিঙ্গেল (n), অসহায়ের দল। সেই চারজন হলো-

  1. প্রাইমারী স্পার্মাটোসাইট (2n) 
  2. স্পোরোফাইটিক উদ্ভিদ (2n) 
  3. জাইগোট, (নিষেকের কারণে উৎপন্ন হয়) (2n) 
  4. দেহকোষ (2n) 
এই চার জনের বাইরে একজন আছে তিনপেলেট (3n) ক্রোমোজোম নিয়ে । এক কথায় মনে রাখব- পর্দাশীল উদ্ভিদের I mean  angiosperm এর সস্য কলা (3n) বা endosprem (3n) এ।
কারণ এটি আগেই সেকেন্ডারী নিউক্লিয়াসের সাথে বন্ধু হইছে।
এছাড়া বাকি যারা আছে সবাই সিঙ্গেল সম্প্রদায়। তারা কারা?
  1. জনন কোষ (n)
  2. স্পোর (n)
  3. নগ্নবীজি উদ্ভিদের সস্য কলা বা এন্ডোস্পার্মের (n)
  4. গ্যামিটোফাইট উদ্ভিদের (n)
  5. স্পার্মাটোজোয়া (n)
  6. জিম্বাণু বা ওভাব (n) [ব্যতিক্রম - ওগোনিয়ামে (2n) -less important ]  
  7. পোলার বডি (n)
  8. শক্রানু বা স্পার্ম (n), [ব্যতিক্রম - শুক্রাণু মাতৃকোষ (2n) less important ]
  9. স্পার্মাটিড (n)
  10. সেকেন্ডারী স্পার্মাটোসাইট (n)
দেখছ নি কারবার? সিঙ্গেল কারা জিগাইলাম সবাই আইসা লাইন ধরল ১০ জনে🤣। যাক গে, তারা মিঙ্গেল হোক দোয়া করি, আমরা দাওয়াত পামু😆। 
তারা সবাই মিলে, এক জায়গায় বসে শান্তিতে কি মিটিং করলো জানো নি? একজন কইল- এই আমরা একে অপর রে চিনব কেম্নে? একজন টুস করে বলে দিলো- মায়োসিস হইছে শুনলেই বুঝব - আমার দলের লোক আইছে(n)। মানে হ্যাপ্লয়েড (n) ক্রোমোজোম বিশিষ্ট কোষ। 


আচ্ছা, এত সহজভাবে পড়ার পরেও কি আর কষ্ট করে মনে রাখার দরকার আছে? 



উত্তর কি?  "দরকার নাই, তাই তো?" 
যদি না হয়, তাহলে কি পরীক্ষা গিয়ে সেন্টার ফুরুত খাবে? অবশ্যই কষ্ট করে মনে রাখার দরকার আছে।


এছাড়াও অন্যান্য বিষয় দেখতে - ক্লিক করো

এডমিশন পরীক্ষার সার্কুলার বা এধরনের কিছু এখানে পাবে না। এখানে শুধু বই এর গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে মাত্র। এর বাইরে লিখার জন্য আমার সময় নেই, তোমাদের দেখারও সময় নাই🤣।
(এখানে আমার রেকর্ড অনুসারে তোমরা সামনে যেটা পাচ্ছ সেটাই পড়তেছ। শুরুর দিকে দেওয়া রসায়নের নোট গুলো নিচ্ছ না। ওখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। ইনশা~আল্লাহ আবার  আসতে পারে।)

ভাবনার একটু আগ দিয়ে ভাবো। হাল ছেড়ো না বন্ধু।
সবার জন্য -
❤️শুভ কামনা❤️

8 comments:

  1. Thanks 🥰🥰🥰🥰
    Amr request rakhar jonno

    ReplyDelete
    Replies
    1. তোমার জন্য কি এবার মনে রাখতে সহজ হবে, তোমার মনের মতো নোট হইছে কি না বল?

      Delete
  2. Replies
    1. তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ। নিয়মিত আপডেট পাবে, তাই ভিজিট করিও। বন্ধুদের শেয়ার করো, এতে করে জ্ঞান সংরক্ষিত থাকে। আর ফলো করে পাশে থেকে। এতে লিখার অনুপ্রেরণা পাই। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকে। দোয়া রইল❤️।

      Delete
  3. Vaia, botany cell chemistry niye kichu technic bolle khub valo hoto

    ReplyDelete
    Replies
    1. " আল্লাহ্! আল্লাহ্! আল্লাহ্! এটা তো একদম সহজ একটা চ্যাপ্টার। পারো না কেম্নে?"- দেখ আমি নিশ্চিত আমার এই বক্তব্যে তুমি একটু হলেও Shame feel করছো। আসলে ওটা বুঝলে একদম সহজ। তাই সময় পেলেই সহজ করে উপস্থাপন করার চেষ্টা করবো। তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ❤️
      অনুরোধ করবো- নোটগুলো শেয়ার করার জন্য আর ফলো করে সাথে থাকার জন্য।
      এগিয়ে যাও। শুভ কামনা রইল❤️।

      Delete

গণিতের সকল সূত্রঃ

▶️বীজগাণিতিক সূত্রাবলী 1.📷 (a+b)²= a²+2ab+b² 2.📷 (a+b)²= (a-b)²+4ab 3.📷 (a-b)²= a²-2ab+b² 4.📷 (a-b)²= (a+b)²-4ab 5.📷 a² + b²= (a+b)²-2a...