window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-PPT9VPR9JV'); মেডিকেল-ডেন্টাল-ভার্সিটি-এডমিশন: রসায়নের ব্যতিক্রমী সব / যারা নিয়ম মানে নাঃ

Friday, 5 February 2021

রসায়নের ব্যতিক্রমী সব / যারা নিয়ম মানে নাঃ

প্রকৃতিতে কিছু কিছু বিষয় আছে, তারা আসলে কিছুই মানতে চায় না৷ যাদের বলা হয় বেয়াদব। আসলে - শুধু আদব কে দিয়ে তো আর আদবের গুরুত্ব বুঝা যায় না। তাই বেয়াদবগুলোর গুরুত্বও আছে। আর তাদের বেয়াদবির মাধ্যমে- অনেক সমস্যা সৃষ্টি হয়🥺, আমরা সেটা সমাধানের জন্য নেমে পড়ি আর মাইনে পাই😆 তাই খারাপ কে ঘৃণা করো না। যে সবচেয়ে খারাপ, তার মাঝে কিছু ভাল গুণ আছে। আর যে সবচেয়ে ভাল, তার মধ্যে কিছু খারাপ দোষ আছে। হয় তো সেটা প্রকাশিত নয়। 

রসায়নেও এরকম কতগুলো বিষয় আছে। আমি তাদের বলি বজ্জাত😆 যেমন - হাইড্রোজেন। সে সবার আগে আইসা, কেম্নে এত বজ্জাতি করল। আর তারা কি বলে জানো? 

আমি  ঝন্ঝা, আমি ঘূর্ণি,
  আমি   পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’।
            আমি  নৃত্য-পাগল ছন্দ,
  আমি   আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ

নামীয় বিক্রিয়ার প্রস্তুতি ও প্রভাবক 

চলো তবে- তাদের সেই মোবারকময় চেহারা টা দেখে আসি। 

১. ক্ষারধাতুসমূহের আয়নীকরণ শক্তির ক্রমঃ Cs<Rb<K<Na<Li

২. গলনাঙ্ক-স্ফুটনাঙ্ক এর ক্রম- NaCl>MgCl2>AlCl3> SiCl4

৩. IIA এর ধাতুর সালফেট সমূহের দ্রাব্যতা হ্রাসের ক্রমঃ BeSO4>MgSO4>CaSO4>SrSO4>BaSO4

৪. IIA এর হাউড্রক্সাইডের দ্রাব্যতা হ্রাসের ক্রমঃ Be(OH)2<Mg(OH)2<Ca(OH)2<Sr(OH)2<Ba(OH)2

৫. দ্বিতীয় পর্যায়ের মৌলের আয়নিক শক্তির ক্রমঃ Li<B<Be<C<O<N<F

৬. অ্যালকাইল হ্যালাইড এর আর্দ্রতা বিশ্লেষণ ক্রমঃ RCl<RBr<RI

৭. অ্যামিন এর ক্ষারধর্মীতার ক্রমঃ 2°>1°>3° অথবা, NH3<R-NH2<R2NH অথবা, 2°>1°>3°>NH3>Ar-NH2

৮. কার্বনিল যৌগের সক্রিয়তার ক্রমঃ HCHO>CH3CHO>CH3-CO-CH3

৯. জৈব এসিডের তীব্রতার ক্রমঃ H-COOH>R-COOH>R-CH2-COOH Or, HCOOH>CH3COOH>CH3CH3COOH

১০. ক্লোরো এসিডের তীব্রতার ক্রমঃ CCl3COOH>Cl2CH.COOH>Cl-CH2-COOH>CH3COOH

১১. মৃৎক্ষার ধাতুসমূহের সক্রিয়তার ক্রমঃBa>Sr>Ca>Mg>Be

১২. ক্ষারধাতুসমূহের  আকার ও সক্রিয়তার ক্রমঃ Li< Na<K<Rb<Cs<Fr

১৩. Na+,F-, Cl-ও Br- আয়নের ব্যাসার্ধের ক্রমঃBr->Cl->F->Na+

১৪. ল্যাটিস শক্তির ক্রমঃ NaF<NaCl<NaBr<NaI

১৫. পোলারায়ন ক্ষমতার ক্রমঃ F-<Cl-<Br-<I- Or, F-<O--< N--- Or, Na+<Mg++<Al+++ Or, Be++>Mg++>Ca++>Sr++>Ba++

১৬. হ্যালোএসিডের সক্রিয়তার ক্রমঃHI>HBr>HCl>HF (Acidity)

১৭. হ্যালোজেনো অ্যালকেন এর সক্রিয়তার ক্রমঃ  R-I>R-Br>R-Cl


১৮.হ্যালোজেনো অ্যালকেন এর সক্রিয়তার ক্রমঃ (by bond) : C-I>C-Br>C-Cl>C-F

 ১৯. প্রমাণ বন্ধন বিভাজন অনুযায়ী ক্রমঃ HF>HCl>HBr>HI

 ০. অম্লশক্তির ক্রমঃHNO3>HIO3>HF>H2S

এগুলোর বাইরে আরও কতগুলো গুরুত্বপূর্ণ এধরনের ক্রম আছে৷ যেগুলো পরবর্তীতে এদের সাথে যোগ করা হবে। 

No comments:

Post a Comment

গণিতের সকল সূত্রঃ

▶️বীজগাণিতিক সূত্রাবলী 1.📷 (a+b)²= a²+2ab+b² 2.📷 (a+b)²= (a-b)²+4ab 3.📷 (a-b)²= a²-2ab+b² 4.📷 (a-b)²= (a+b)²-4ab 5.📷 a² + b²= (a+b)²-2a...