window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-PPT9VPR9JV'); মেডিকেল-ডেন্টাল-ভার্সিটি-এডমিশন: জীববিজ্ঞানঃ মাইক্রোঅর্গানিজম। কোন টা কোন ধরনের ভাইরাস

Wednesday, 10 February 2021

জীববিজ্ঞানঃ মাইক্রোঅর্গানিজম। কোন টা কোন ধরনের ভাইরাস

 আমরা স্বভাবতই কোন টা DNA ভাইরাস, কোন টা RNAভাইরাস, কোন টা কালা ভাইরাস থুক্কু খাটো ভাইরাস আর কোন টা লাম্বা ভাইরাস  সেটা ঠিক করতে গেলে গুলিয়ে ফেলি  অথবা  ভুলে যায়। তবে আমি নিশ্চিত - পরীক্ষার সেন্টার থেকে বের হওয়ার পর সব মনে পড়ে। তার মানে স্টুডেন্টের ওটাই পরীক্ষা দেওয়ার উপযুক্ত সময় ছিল, এক্সামিনার চাইল বুঝি- স্টুডেন্টর সাথে শয়তানি করি আর স্টুডেন্টেরে সুযোগ নিতে দেয় নি। যাক গে, সামনের দিকে আগাই- 

ভাইরাস

আকার-আকৃতিঃ

১. মা ( মাম্পস ভাইরাস), টোবাকো(টোবাকো ভাইরাস) দন্ড (দন্ডাকৃতির)  নিয়ে আউ আউ (α-α মোজাইক ভাইরাস) করে।

২. গোল গোল (গেলাকৃতির ১২nm)  পোলিও (পোলিও ভাইরাস) টিভ (TIV) হিভ (HIV) করে।

৩ পাউরুটির মতো ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার হার্পিস আর ভ্যাকসিনিয়া (280-300nm)

৪. ব্যাঙ্গাচির মতো T2, T4,  T6 

৫. সূত্রাকার বা সিলিন্ডারিক্যাল ইবোলা আর মটর স্ট্রিক 

৬. ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার

(যাদের লাল বাতি জ্বালাই দিছি তাদের সমস্যা একটাই, আজ পর্যন্ত পরীক্ষায় আসছে এরকম দেখি না) 

DNA & RNA:

DNA:

১. ডিন (DNA) টিটুকে (T2 virus)  দুইবার (দ্বিসূত্রক) ভারী (ভ্যারিওলা ভাইরাস) ভ্যাকসিন (ভ্যাকসিনিয়া ভাইরাস) দেওয়াই হাঁ (হার্পিস ভাইরাস) করে আছে।

২. ডান (DNA) দিকে পারভোবি (Parvoviridae গোত্রের)  দলের দুই ফায (ΦX174 কলিফায এবং  M13 কলিফায ) একা (একসূত্রক)

RNA:

১. টিভ (TIV) হিভ (HIV), ডেঙ্গু 

মাম্পস,  রেবিস, পোলিও -

একসূত্রক RNA জেনে নিও! 

২. রিও (Reoviridae গোত্রের) গোত্রের দুইজন (রিও ভাইরাস ও ধানের বামন রোগের)  দুই রশিতে (দ্বিসূত্রক RNA ) বাঁধা।

ক্যালকুলেটর ছাড়া pH ও pOH নির্ণয় করতে 👉এখানে ক্লিক করো।

 জীববিজ্ঞান:  ৬০, ১০০ দিয়ে যত ঝামেলা ভার্সিটি, মেডিক্যাল,  ডেন্টাল ভর্তিপরীক্ষার জন্য ১২/০২/২০২০ সকাল ৯ঃ০১ এ পাবে এখানে 👉 জীববিজ্ঞান: ৬০, ১০০ দিয়ে যত ঝামেলা ভার্সিটি, মেডিক্যাল, ডেন্টাল ভর্তিপরীক্ষার জন্য

তোমার যদি একটু ও উপকার হয় তবে অন্যদের কে শেয়ার করো৷ এতে জ্ঞান সংরক্ষিত থাকে। সত্যি বলতে আমিও এটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আরেক জনকে শেয়ার করছি ওখান থেকে নিয়ে এখানে লিখলাম 

সবার জন্য ❤️শুভ কামনা❤️

2 comments:

  1. Versity Written er jonno jei qustion gula aste pare ta dile upokar hobe

    ReplyDelete
    Replies
    1. ঠিক আছে। ২২/০২/২০২০ এর পর থেকে ২৮/০২/২০২০ এর মধ্যে শুধু প্রশ্ন দেওয়া হবে। উত্তর লিখে স্বল্প সময়ে পুরো টা পেরে ওঠতে পারতেছি না। তার মধ্যে ইচ্ছে মতো লিখে দিলো তো নয়, অন্তত পক্ষে একটু হলেও গুরুত্বপূর্ণতার সূচকে পড়ে কি না সেটা নিজেকে অ্যানালাইসিস করতে হয়।

      Delete

গণিতের সকল সূত্রঃ

▶️বীজগাণিতিক সূত্রাবলী 1.📷 (a+b)²= a²+2ab+b² 2.📷 (a+b)²= (a-b)²+4ab 3.📷 (a-b)²= a²-2ab+b² 4.📷 (a-b)²= (a+b)²-4ab 5.📷 a² + b²= (a+b)²-2a...