window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-PPT9VPR9JV'); মেডিকেল-ডেন্টাল-ভার্সিটি-এডমিশন: পদার্থবিজ্ঞানঃ এক নিঃশ্বাসে শব্দের তীব্রতা লেভেল এর চার্টঃ

Friday, 12 February 2021

পদার্থবিজ্ঞানঃ এক নিঃশ্বাসে শব্দের তীব্রতা লেভেল এর চার্টঃ

শব্দের তীব্রতা লেভেল এর চার্ট

আচ্ছা সত্যি করে বলত তো, তুমি কি বিভিন্ন উৎসের শব্দের তীব্রতা, তীব্রতা লেভেল, আর আপেক্ষিক তীব্রতা মনে রাখতে পারছ? অনেক ট্রাই করছ, তাই না? তাও ভুলে যাও। চিন্তা করো না, আমি আগেই বলছি - আমরা "এমনি শিখি।" এটাও "এমনি শিখব" মানে "এসো মজা নিয়ে শিখব"। মেডিকেল/ভার্সিটি পরীক্ষায় এখান থেকে কয় বার প্রশ্ন আসছে আমি বলব না।তোমরা খোঁজে দেখবে।আবার পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর করতে পারবে - ইনশা~আল্লাহ্।

একজন বলল, গুরুত্বপূর্ণ সব তথ্য দিতে। অল্পদিনে এত বড়ো কথা রাখব কেম্নে....!! যাক গে, ভাবতে ভাবতে একটা পথ খুঁজে পেলাম। ১৯৮৮-২০১৯ পর্যন্ত এমবিবিএস এডমিশন জীববিজ্ঞানের সব তথ্য প্রকাশ করব কয়েক দিনের মধ্যে। তথ্যগুলো দিলে তোমাদের উপকার হবে কি না,  নাকি আমি শুধু শুধু লিখে বৃথা যাব তা  কমেন্টে জানাবে। যদি সাড়া পাই তবে পরবর্তী নোটে লিংক দিয়ে দেব।

তবে একটা বিষয়- তোমাদের সাড়া, আমার নোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করে। অন্যথায় হতাশ হয়ে পড়ি। আমার নোটগুলো দেখার জন্য বৃহৎ একটা দল আসে টেলিগ্রাম অ্যাপ থেকে। প্রায় ৩০%। যাক গে- কথা বলে সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাই। তোমাদের কাছে আমার নোট প্রদর্শন করা মুখ্য বিষয় নয়, চান্স পেতে সাহায্য করা টা আমার উদ্দেশ্য। কোয়ান্টিটি নয়, কোঁয়েল্টি দরকার।

নিচের ছন্দ টা পড়ে দেখ তো?


১মে তো শ্বাস, ২টি পাতা করে মর্মর ধ্বনি 

তিনজনে নির্জনে রাস্তায়-ফিসফিস কথা শুনি,

চারটি লাইব্রেরী আর পাঁচটি শ্রেণী-

ছয়জনের স্বাভাবিক কথোপকথনের বিষয় কি জানি?

সাতটি ব্যস্তসড়ক আর আটটি করখানায় করে ঠকঠক,

সবই আছে-"  টি ভারীট্রাক, ১০ টি পাতাল রেল।"

তার আগে বল, ১১ টি ভারী নির্মাণ কাজ, কোথায় গেল ⁉

১২টি ব্যান্ড সংগীত, ১৩ টি মেশিনগান

১৫ টি জে, ১৮টি রকেট কেম্নে করলি চালান ⁉



(Warning : এখানে কালার করে দেওয়ার কারণে তোমার পড়তে সমস্যা হতে পারে। তাই খাতায় লিখে পড়।অবাক করা বিষয় কি জানো, এটাকে তুমি গানের মতো টেনে টেনে পড়লেও ছন্দ পাবে, কবিতার মতো পড়লেও ছন্দ পাবে। বিশ্বাস না হয়,  পড়ে মোবাইলে রেকর্ড করে শুনে দেখ। ) 

দেখ, প্রত্যেক টা সংখ্যার পাশে একটা একটা শব্দ আছে। মনে রাখবে- কোন সংখ্যার পাশে কোন শব্দ টা আছে৷ তাহলে সম্পূর্ণ চার্ট টা মুখুস্ত হয়ে যাবে।

এবার খেয়াল কর, "শব্দের শ্রাব্যতার নিম্নতম তীব্রতা 10^(-12) Wm^(-2), তীব্রতা লেভেল 0 β (dB) আর আপেক্ষিক তীব্রতা 10^(0)।" - এই লাইন টাও কড়াইগন্ডায় মনে রাখবে। কারণ  লাইন টা নিজেই প্রত্যক্ষভাবে  তিনটা উত্তরের সাক্ষী। আর লাইন টার ওপর নির্ভর করবে আমার পুরো ছন্দ-দ্বন্দ-আনন্দ। নইলে কি ঘটবে জানো তো? 

বন্ধু-০১ঃ চল আবার ঝগড়া করি!

বন্ধু-০২ঃ ক্যাঁন?

বন্ধু-০১ঃ আরে, তর সাথে ঝগড়া করার সময় আমি মেইন মেইন পয়েন্টগুলো ভুলে গেছি😒, এখন সব মনে পড়তেছে😆

যাক গে, একটু আনন্দ মাত্র। এবার দেখ- প্রত্যেক টা শব্দের পাশে  যে সংখ্যা আছে, সেই সংখ্যা টা তীব্রতা লেভেল এর পাওয়ার (power) আর আপেক্ষিক তীব্রতার পাওয়ার (power)  সাথে যোগ করো,  করো। আর তীব্রতা লেভেল পেতে চাইলে - সেই সংখ্যার সাথে ১০ গুণ করো।

যেমনঃ লাইব্রেরীর তীব্রতা লেভেল আর আপেক্ষিক তীব্রতা বের করার জন্য -

সর্বনিম্ন তীব্রতা লেভেল  এর পাওয়ার (power) এর সাথে লাইব্রেরীর সাথে থাকা শব্দ টা যোগ। লাইব্রেরীর তীব্রতা = 10^((-12)+4)= 10^(-8)

আপেক্ষিক তীব্রতা = 10^((0)+4)= 10^(4)

আর তীব্রতা লেভেল = 4*10=40 β (dB)

এই ছন্দগুলো কোনো কোচিং অথবা বই এ পাবে না। আমার নিজের প্রস্তুত করা নোট।

এছাড়াও এসো আর বিষয় জানতে ক্লিক করো 

এখানে

 👉 জীববিজ্ঞান লিখিত প্রশ্নের সাজেশন

👉 জীববিজ্ঞানঃ এসো জেনে নেই হ্যাপ্লয়েড-ডিপ্লয়েড-ট্রিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ

👉 জীববিজ্ঞান: ৬০ ও ১০০ দিয়ে যত ঝামেলা ভার্সিটি, মেডিক্যাল, ডেন্টাল ভর্তিপরীক্ষার জন্য

👉 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুচ্ছপদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ সব প্রশ্ন-০২

👉 জীববিজ্ঞানঃ মাইক্রোঅর্গানিজম। কোন টা কোন ধরনের ভাইরাস

আমার দেওয়া নোটগুলোতে যদি তোমাদের একটু হলেও উপকার হয়, তবে অনুরোধ করব- শেয়ার করার জন্য আর ফলো করে পাশে থাকার জন্য।  আর এবার থেকে নোট রেডি হয়ে গেলে যে সময়ে দিব বলি সেই সময়ের জন্য অপেক্ষা করব না। লিখা শেষ হলেই দিয়ে দিব।

সবাইকে ধন্যবাদ❤️

11 comments:

  1. Replies
    1. তোমার মতামতের জন্য ধন্যবাদ❤️।
      পূর্ববর্তী নোট এর কমেন্টগুলো চেক করে দেখ। ২২/০২/২০২১ এর পর দিব বলছি। আগে কেম্নে টিকবা সেটা চিন্তা কর। রিটেনের টা নিয়ে টেনশন করো না৷ ইনশা~আল্লাহ দিয়ে দেব অতি শীঘ্রই। আমি চেষ্টা করছি।
      শুভ কামনা রইল❤️

      Delete
  2. Vaiya agula onk onk helpful. Thank you very much

    ReplyDelete
    Replies
    1. তোমার মতামতের জন্য ধন্যবাদ। নিজের সময় নষ্ট করে নোট দিয়ে তোমাদের মতামত দেখলে পরিশ্রম টা আর গায়ে লাগে না। ইনশা~আল্লাহ আরও পাবে। নোটগুলো বন্ধুদেরও শেয়ার করো। ফলো করো।
      শুভ কামনা❤️

      Delete
  3. নোটটা খুবই উপকারী আমাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

    ReplyDelete
    Replies
    1. তোমার মন্তব্যে খুশি হলাম। এগিয়ে যাও,
      শুভ কামনা❤️।

      Delete
  4. Replies
    1. তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্য শুনে খুশি হলাম। সাথে থাকো আরও পাবে ইনশা~আল্লাহ্।
      শুভ কামনা রইল❤️।

      Delete
  5. Replies
    1. তোমার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ। নোট টা ভালো লাগলে ফলো করার অনুরোধ রইল। আর অন্যরা যাতে সহজে জানতে পারে সেজন্যে শেয়ার করার করো।
      তোমাদের আগামী পরীক্ষায় সফলতা কামনা করি❤️

      Delete

গণিতের সকল সূত্রঃ

▶️বীজগাণিতিক সূত্রাবলী 1.📷 (a+b)²= a²+2ab+b² 2.📷 (a+b)²= (a-b)²+4ab 3.📷 (a-b)²= a²-2ab+b² 4.📷 (a-b)²= (a+b)²-4ab 5.📷 a² + b²= (a+b)²-2a...