জৈব রসায়নের সূচনাকারী বিক্রিয়া- আমার দাদা ফ্রেডরিখ উহলার এর ভুল করে শুরু করা সেই
আ্যামোনিয়াইউরিয়া উৎপাদন বিক্রিয়া
2NH4Cl(aq)+Pb(CNO)2(aq)→2NH4CNO(aq)+PbCl2(s);
NH4CNO+temperature →H2NCONH2
হাইড্রোজেন বিহীন জৈব যৌগঃ CCl3-NO2, COCl2, CFC-11, CFC-12, CFC-112, CFC-114, CCl4, AgC≡CAg, C2Cl6, C6Cl6
কার্বন আছে তাও অজৈব যৌগঃ KCN, Fe(CO)5, Ni(CO)4, CO, CO2, CaC2, CS2, H2CO3, CaCO3
কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও অজৈবঃ NH4CNO, NaHCO3, H2CO3
হেটারো অ্যারো (হেটারো অ্যারোমেটিক) জানাবো আরো-
থায়ো (থায়োফিন) ফিউ (ফিউরান) পিরি (পিরিডিন) পাইরো (পাইরল)-
পরীক্ষায় আসলে answer কইরো।
এটা ব্যতিক্রম কিন্তু ভার্সিটি-মেডিকেলের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। হেটারো অ্যালিসাইক্লিক - ইথিলিন অক্সাইড
হোমো অ্যারোমেটিক- বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন আর হোমো অ্যালিসাইক্লিক- সাইক্লোবিউটেন, সাইক্লো হেক্সেন, (সাইক্লো শব্দ টা থাকলে তোমরা একটা জিনিস বুঝে নিবা। কি সেটা আমি বলব না)
মেডিকেলের জন্য কার্যকরীমূলকের সংকেত মুখুস্ত করে নিবা। এখানে আমার লিখার টাইম নাই- তোমাদের দেখার টাইম নাই।
[এটা এতোই গুরুত্বপূর্ণ যে- তোমার মন শান্তি না পাওয়া পর্যন্ত পড়বে।]
বেনজিনে (SP2 সংকরণ) দ্বিবন্ধন দূরত্ব ব্যতিক্রম 0.139nm। আর বেনজিনের রোজোন্যান্স (কাছামো তত্ত্ব) নির্ণয় করেন বিজ্ঞানী কেকুল।
ফুলারিনে কার্বন ৩০-৭০ টি সমযোজী প্রেমে আটকে গেছে🤣। এই প্রেম কখনো কাটে না কারণ সেটা ক্যাটেনেশনের ফল। সেও বেনজিনের মতো SP2 ধরনের বন্ধু। পৃথিবীতে তারাই সেরা কারণ তারা নাকি পৃথিবীর সর্ববৃহৎ অণু। গড়িয়ে দিলে বুঝতে পারবে- সে পৃথিবীর অর্ধেক রাজ্য ঘুরে আসবে- কারণ ফুটবলের মতো। C60কে বাকি বল বলে। কারণ সেটা বুকমিনিস্টারের কাছ থেকে বাকিতে নেওয়া। ফুলারিনের ভর বের করতে বললে বলবে- কার্বন সংখ্যা*১২। যেমনঃ বাকি বলের (C60) ভর = 60*12=720।
কি? মনে থাকবে তো এবার। আগেই বলছি- আমরা এমনি শিখি।
কার্বনের বন্ধন দৈর্ঘ্য, আকৃতি, কোণ, সংকরণ প্রথম পত্রে দিব।
Attention! নামকরণ দেব কি না মতামত চাইছিলাম। ২/৩ জন বাদে আর কেউ নেই। আমি ওদের উদ্দেশ্যে হলেও নামকরণ টা দিচ্ছি। একটা দুঃখ শেয়ার করি তোমাদের সাথে। আমার কাছে যে নোটগুলো পাচ্ছ এগুলো আমার নিজের পরিশ্রমে প্রস্তুত করা। এমন না যে - কোনো বই এ এরকম লিখা আছে আর আমি সেখান থেকে তোমাদের তুলে দিলাম। তুমি কোচিং এর পড়ার সাথে এই পড়া টা তুলনা করে দেখিও। ওনারা সরাসরি যা আনন্দ দিয়ে পড়ান- আমি লিখে হলেও তোমাদের ততটা আনন্দ দেওয়ার চেষ্টা করি। বিনিময়ে মতামত জানতে চাইলে -"শূন্য"। এই সাইট টা আপগ্রেড করার উদ্দেশ্য ছিল ২০২১-২০২২ মেডিকেল-ডেন্টাল-ভার্সিটি ভর্তিপরীক্ষার্থীদের জন্য। কারণ যে সময় টা আছে সেই সময়ে তোমাদের জন্য আপগ্রেড করার মতো সময় নেই। তারপরও তোমাদের আংশিক সাড়া পেয়ে একটু সুযোগ পেলেই সাইট টা নিয়ে বসে পড়ি। অথচ, বিনিময়ে তোমাদের কাছ থেকে শুধু মতামত টা জানতে চাই। সেটাও পাই না। যাক গে- আর বলব না। আমি তোমাদের সাথে রাগছি😁🥰😁।
নামকরণ
প্রথমে চলো নামকরণ করার জন্য একটু বিরাট তামশা করি। কারণ তামশা করে শিখব নামকরণ- শেষে দেখব পরিণতিঃ
মানুষ স্বভাবতই উত্তম হোক বা অনুত্তম যা কিছু পাবে তাই নিতে চাই। আরে মন খারাপ করার দরকার নাই। আমিও ওরকম🤣। তো দেখ- আমাদের পাঠ টা হলো জৈব রসায়ন। কার্বন ছাড়া যার অস্তিত্ব নেই। আর কার্বন তো ভালো জিনিস।জ্বালানী হিসেবে ব্যবহার করি। তাই আমি বলি- পিটলি (পিট কয়লা) বিট< (বিটুমিনাস কয়লা) আন < (অ্যানথ্রাসাইট কয়লা) । অ্যানথ্রাসাইট এ কার্বন বেশী, তাই আমরা ভালবাসি, এর খনি পাইলে তো মহাখুশি। এর জ্বালানী মান ভাল, তাই আনতে বললাম। নামকরণেও কার্বন শিকল কিভাবে লম্বা হবে দেখব। আমাদের লাভ।এবার শিখলের যেদিক থেকে নাম্বার দিলে তাড়াতাড়ি কার্যকরীমূলক পাই সেটা দেখব। কারণ আমরা কম পরিশ্রমে লক্ষে পৌঁছতে চাই। এবার শিখলে কার্যকরীমূলক কয় টা আছে, কয় প্রকার আছে, কোথায় কোথায় আছে (একই জায়গায় নাকি ভিন্ন জায়গায়), কি কি ম নামের আছে এসব দেখব। তারপরও দুইটা জিনিস দেখব। ১. ইংরেজি বর্ণানুক্রম ২.কার্যকরীমূলকের প্রাধান্যতা। দেখ, এতটুকুতে আমাদের নামকরণ শেখা কামপ্লিট।
উপরে যা তামশা করছি তার কাহিনী এখানে খতম করব।
১. যদি একটি মূলক থাকে তবে-
শাখার নাম্বার—শাখার নাম— মূল শিখলের নাম
5CH3-4CH2-3CH2-2C(CH3)H-1CH3 (2-মিথাইল পেন্টেন)
(দেখছ, বন্ধুরে কোনদি কাছে পাই খুঁজে নিলাম🤣)
২. যদি একাধিক একই মূলক থাকে তবে-
শাখার নাম্বার-ডাই/ট্রাই/টেট্রা/পেন্টা/হেক্সা-শাখার নাম-মূল শিখলের নাম
6CH3-5CH2-4C(CH3)H-3C(CH3)H-2C(CH3)H-1CH3
(2,3,4- ট্রাইমিথাইল-হেক্সেন)
6CH3-5CH2-4CH2-3CH2-2C(CH3)2-1CH3
(2,2-ডাইমিথাইল হেক্সেন)
৩.যদি একাধিক ভিন্নমূলক থাকে তবে-
শাখার নাম্বার-নাম—শাখার নাম্বার-নাম—মূল শিখলের নাম
6CH3-5CH2-4CH2-3C(C2H5)H-2C(CH3)H-1CH3
(3-ইথাইল -2- মিথাইলহেক্সেন)
৪. এবার একাধিক ধরনের কার্যকরী মূলক থাকলে তবে-
1CH3-2C(CH3)Cl-3CH2-4CH3
(2-ক্লোরো-2-মিথাইল বিউটেন) /দেখ- ইংরেজি বর্ণমালার ক্রম প্রাধান্য দেওয়া হল।
এতকিছু দেখানোর পরও ২ টা বিষয় দেখাই নি - অ্যালকিন আর অ্যালকাইন। নিজ দায়িত্বে দেখে নিবা।
আর যতক্ষণ মনে প্রশান্তি না পায় ততক্ষণ কার্যকরীমূলকের অগ্রগণ্যতা ক্রম পড়বে।
যা লিখলাম তার থেকে তুমি ২.৫ পর্যন্ত পারবে। এখানে এক্সামিনার যতই শয়তানি করুক- একটু খেয়াল করলে ইনশা~আল্লাহ উত্তর করতে পারবে।
বই থেকে ভর্তি পরীক্ষার পূর্ববর্তী প্রশ্ন নিজে চর্চা করো।
[তোমাদের কেউ যদি ছন্দ নিজ থেকে জোর করে মুখুস্ত করার চেষ্টা করো তাহলে তার জন্য আমার কাছে যত সমবেদনা আছে সব তাকে দেব। ছন্দ মুখুস্ত করে না, ছন্দ নিয়ে তামশা করো, এমনিতে মুখুস্ত হবে।]
এক নিঃশ্বাসে শব্দের তীব্রতা লেভেল চার্ট এখানে 👉 পদার্থবিজ্ঞানঃ এক নিঃশ্বাসে শব্দের তীব্রতা লেভেল এর চার্টঃ
👉জীববিজ্ঞানঃ এসো জেনে নেই হ্যাপ্লয়েড-ডিপ্লয়েড-ট্রিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ
👉জীববিজ্ঞান: ৬০ ও ১০০ দিয়ে যত ঝামেলা ভার্সিটি, মেডিক্যাল, ডেন্টাল ভর্তিপরীক্ষার জন্য
yes
ReplyDeletehmm lagbe
Deleteমানুষ যতই উন্নতির দিকে যায়। তার সংখ্যা কমতে থাকে। যেমনঃ প্রাথমিক সমাপনীতে স্টুডেন্ট থাকে ২৮ লাখ। জেএসসিতে ২৪ লাখ, এসএসসিতে ১৮ লাখ, এইচএসসিতে ১৩ লাখ, গ্রাজুয়েট এ ৭ লাখ, মাস্টার্সে ৪ লাখ, পিএইচডি তে কয়েক হাজার। তাই-
Deleteতোমাদের কয়েকজনের জন্য হলেও আমি নোট দিব - ইনশা~আল্লাহ
নোটগুলো শেয়ার করো, ফলো করে সাথে থেকো।
শুভ কামনা রইল।
Reaction Mone rakhar kichu technic dan vaia
ReplyDeleteতোমার মতামতের জন্য ধন্যবাদ। ইনশা~আল্লাহ পেয়ে যাবে। তবে পরিশ্রমী হও।
Deleteশুভ কামনা রইল❤️
Bhaia chemistry জটিল যৌগগুলোর নাম লাগবে।ক্রয়ালাইট।উল্ফ্রানাইট etc aro ja ace
ReplyDeleteসুন্দর কথা মনে করছ। গুরুত্বপূর্ণ একটা নোট। আচ্ছা আমি ২/৩ দিনের মধ্যে দিব। পড়া চালিয়ে যাও।
Deleteশুভ কামনা রইল।
Tnx
Delete30 তারিখ যে নোট টা দিছি, ওটা দেখ। ওটা আজ আবার আপডেট করলাম সব গুরুত্বপূর্ণ সংকেত দিয়ে।
Deletejoss bro...keep it up..very helpful
ReplyDelete