যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণ করে তাদের দেখা যায়, প্রায় সময়ই সেক্টর কমান্ডারদের ইতিহাস টা মনে রাখতে কষ্ট হয় বা ভুলে যায়। ছন্দের মাধ্যমে শিখলে কেমন হয়?
চলো- শিখিঃ ছন্দে-দ্বন্দে-আনন্দে।
মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার সহজ উপায়। -
ছন্দ :- জিয়ার খাস দশ বানুর ওজন শুন্যতা -
১. জিয়া - জিয়াউর রহমান (১ নং)
২. খা- খালেদ মোশারফ (২নং)
৩. স - কে এম শফিউল করিম (৩নং)
৪. দ - সি আর দত্ত (৪ নং)
৫. শ - মীর শওকত আলী (৫ নং)
৬. বা - উইং কমান্ডার বাশার ( ৬ নং)
৭. নুর - কাজী নুরুজ্জামান (৭নং)
৮. ও - ওসমান চৌধুরী (৮ নং)
৯. জন- মেজর জলিল। (৯ নং)
১০. শুন্য - শুন্য ( কোনো সেক্টর কমান্ডার ছিলনা) (১০নং)
১১. তা - কর্নেল তাহের (১১নং) ইনারা ছিলেন প্রধান।
অতিরিক্ত যারা ছিলেন তাদের জেনে নাও-
এছাড়া- প্রথমে রফিক বলল, হায়দারের (২) মামা নুরুজ্জামান(৩) রবের(৪) কাছে দোয়া মঞ্জুরে(৮,৯) হাত(১০) তুলল।
১- মেজর রফিকুল ইসলাম
২- মেজর এটিএম হায়দার
৩- মেজর এ এন এম নুরুজ্জামান
৪- ক্যাপ্টেন আব্দুর রব
৮,৯- মেজর এম এ মঞ্জুর
১১- কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ
ব্যতিক্রমঃ ৯ নং সেক্টরে তিনজন ছিলেন। তৃতীয়জন হল- মেজর জয়নাল আবেদিন। একজন করেই সেক্টর কমান্ডার ছিল সেক্টর ৫,৬,৭ এ। আর কোনো সেক্টর কমান্ডার নাই সেক্টর - ১০ এ।
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন মনে রাখার টেকনিক
ছন্দ :- আজ হাজারো মোম এর নূর জ্বলে ।
সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮ (বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১) (১৯৪৩-১৯৭১)
হা= হামিদুর রহমান(৪), (১৯৫৩-১৯৭১)
জা= জাহাঙ্গীর(৭), (১৯৪৯-১৯৭১)
রো= রুহুল আমিন(১০), (১৯৩৫-১৯৭১)
মো= মোস্তফা কামাল(২), (১৯৪৭-১৯৭১)
ম= মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮) (১৯৩৬-১৯৭১)
No comments:
Post a Comment